সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন ৬ জন।

রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: ইরানে ইসরায়েলি হামলায় ২ সেনা নিহত

রয়টার্স জানায়, শনিবার (২৬ অক্টোবর) মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ জাকাতেকাসের একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার ভোরে হতাহতদের বহনকারী বাসটি ভুট্টা বহনকারী একটি ট্রাক্টর-ট্রেলারের পেছনের অংশের সাথে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

জাকাতেকাস প্রদেশের গভর্নর ডেভিড মনরিয়াল জানান, এই দুর্ঘটনার পরপরই ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে প্রাদেশিক অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এরপর এই দুর্ঘটনায় নিহতের সংখ্যাটি সংশোধন করে।

আরও পড়ুন: পাকিস্তানে তালেবানের হামলা, নিহত ১০

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, তারা ট্রাক্টর-ট্রেলারের “চালককে গ্রেফতারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা