সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বজ্রপাতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মালদহে বজ্রপাতে মৃত্যু ১১ জনের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে আচমকা বজ্রসহ বৃষ্টির পর এই ঘটনা ঘটে । এ সময় আম কুড়ানো ও পাহাড়ার সময় মৃত্যু হয় ৩ জনের।

আরও পড়ুন: বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি

নিহত ব্যক্তিরা হলেন, চন্দন সাহানি (৪০), রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মণ্ডল (২১)। জেলাশাসক নীতিন সিংহানিয়া নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন।

অপরদিকে, গাজোলের আদিনাতে আম বাগানে অসিত সাহা (১৯) নামের একাদশ শ্রেণির ১ ছাত্র মারা যান।

আরও পড়ুন: শেখ হাসিনার সততা বিশ্বে প্রশংসনীয়

তাছাড়াও, হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুরশাডাঙা গ্ৰামে কৃষিকাজ করতে গিয়ে নয়ন রায় (২৩) ও প্রিয়াঙ্কা রায় (২০) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। এছাড়াও হরিশ্চন্দ্রপুরে ২ জন, মানিকচকে ২ জন এবং রতুয়া, গাজোল ও ইংরেজবাজারে অন্তত ১ জন করে মোট ৩ জনের মৃত্যু হয়। এই বজ্রপাতে ১ গৃহবধূসহ আরও ২ জন আহত হয়। তাদেরকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন: ডাল কিনছে সরকার

আহতদের মধ্যে ১ জন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অপরজন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা