ছবি: সংগৃহীত
জাতীয়

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি বিএনপিকে অনুরোধ করব, তারা গণতন্ত্রের স্বার্থে নিজের দলকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচাতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নেবে এবং সব নির্বাচনে অংশ নেবে।

আরও পড়ুন: আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য ক‌রেন।

মন্ত্রী ব‌লেন, ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে গেছেন। এতে বিএনপির মাথা আরও খারাপ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছিলেন, দেখা সাক্ষাৎ করতে। তাদের আশায় গুড়ে বালি দিয়ে যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে, তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, গভীর করতে চায়। আমরাও সম্পর্ক এগিয়ে নিতে চাই।

আরও পড়ুন: শেখ হাসিনার সততা বিশ্বে প্রশংসনীয়

হাছান মাহমুদ ব‌লেন, সব রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনা বাংলাদেশ প্রত্যাবর্তন করেছেন। জিয়াউর রহমান বারবার আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করেছেন। কিন্তু ১৯৮১ সালে শেখ হাসিনা যখন ফিরলেন এবং দলের দায়িত্ব নিলেন, তখন সকল নেতাকর্মী উচ্ছ্বাসে ফেটে পড়েন।

সে সময় শেখ হাসিনার আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমান সব প্রচেষ্টা নিয়েছিলেন। তার আগমনের দিন সমাবেশ না হওয়ার জন্য সকল প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তারপরও ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার আগমনে জনসমুদ্র সৃষ্টি হয়।

আরও পড়ুন: বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে শনিবার

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান ও এরশাদ দুজনই তাকে হত্যার চেষ্টা করেছেন। একবার নয়, বহুবার তারা হত্যার অপচেষ্টা চালিয়েছেন। কিন্তু শেখ হাসিনা কখনোই তার লক্ষ্য ‘জনগণের অধিকার আদায়’ থেকে বিচ্যুত হননি।

তিনি ব‌লেন, আগে দেখতাম গয়েশ্বর রায় খেই হারান, রহুল কবির রিজভী আবোল-তাবোল বলেন। এখন দেখি সিনিয়ররাও খেই হারিয়ে ফেলেছেন, আবোল-তাবোল বলছেন। যখন কেউ আশার আলো দেখে না, তখনই খেই হারিয়ে ফেলে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা