সংগৃহীত
আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (২ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।

আরও পড়ুন : নির্বাচনে অবৈধ হস্তক্ষেপ করলে ব্যবস্থা

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এদিন স্থানীয় সময় ভোর ৪টা ২৪ মিনিটে ইওয়াতে উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭১ কিলোমিটার গভীরে।

স্থানীয় আবহাওয়া সংস্থা বলেছে, আওমোরি অঞ্চলের হাচিনোহে ও মিসাওয়া শহর এবং ইওয়াতে অঞ্চলের মিয়াকো ও কুজি শহরসহ অন্তত ৯টি পৌরসভায় ৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে, যা জাপানি স্কেলের পঞ্চম-সর্বোচ্চ মাত্রা।

আরও পড়ুন : আল জাজিরা নিষিদ্ধে আইন পাস

এছাড়া মিয়াগি অঞ্চলের কিছু অংশে ৪ মাত্রা এবং দেশটির উত্তর থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত ১ থেকে ৩ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পে আওমোরি অঞ্চলে ২ জন আহত হয়েছেন। তবে অন্যান্য সম্পদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু

বাসিন্দাদের আগামী এক সপ্তাহ পর্যন্ত ৫ মাত্রার ভূমিকম্পের জন্য সতর্ক থাকতে বলেছে আবহাওয়া সংস্থা।

প্রসঙ্গত, জাপান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রতি বছর সেখানে অন্তত ১ হাজার ৮০০টি ভূমিকম্প হয়, যা গোটা পৃথিবীর ১৮ প্রায় শতাংশ। দেশটির ঘরবাড়িগুলোও সেই মতো করে তৈরি করা হয়। এ কারণে ক্ষয়ক্ষতিও হয় কম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা