স্বাস্থ্য

নোয়াখালীতে গণটিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর ৯টি উপজেলায় আজ ২ লক্ষ মানুষকে করোনার গণটিকা প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলছে। টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: না পালিয়ে প্রশংসায় ভাসছেন জেলেনস্কি

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকেই জেলার ৯টি উপজেলার ৩১০টি বুথে টিকা দেওয়ার এ কার্যক্রম শুরু হয়েছে। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও আজ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নেওয়া যাবে। করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিকে গতিশীল করতে সরকার এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেশে করোনার গণটিকাদান শুরু হয় গত বছরের ৭ ফেব্রুয়ারি। এরপর থেকে নোয়াখালীতে করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ২২লক্ষ ৪১ হাজার মানুষ। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ১৬ লক্ষ ৫৮ হাজার মানুষ। আজকের গণটিকা কার্যক্রম সম্পন্ন করার জন্য সকাল ৯টা থেকে স্বাস্থ্য বিভাগের প্রায় ১হাজার জনবল মাঠে রয়েছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার জানান, আজ ২ লাখ মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি আছে স্বাস্থ্য অধিদফতরের। ব্যাপক আগ্রহে টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশা এবং বয়সের মানুষ। ২৬ ফেব্রুয়ারির পরও সরকারি নির্দেশনা মোতাবেক টিকাদান কার্যক্রম চলবে।

আরও পড়ুন: বিএনপির ভরাডুবি, আ’লীগের জয়জয়কার

উল্লেখ্য, করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী শুরু হয়েছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা