করোনা সংক্রমণ (ছবি: প্রতীকী)
স্বাস্থ্য

চট্টগ্রামে আরও ৫৮০ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৫৮০ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা এক লাখ ২১ হাজার ৫৭২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৫৯ জন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ৫৮০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৮ দশমিক ৮৮ শতাংশ। শনাক্তদের মধ্যে ৪১৮ জন নগরের ও ১৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: টেবিলে ছিল ‘সুইসাইড নোট’ ও আগ্নেয়াস্ত্র

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৮৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮১ জন, অ্যান্টিজেন টেস্টে ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৯৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১০ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩৭ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে দুজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২৫ জন ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে করা পরীক্ষায় পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা