ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

করোনায় আরও প্রায় ৭ হাজার মৃত্যু

সাননিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৬ হাজার ৯৮১ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৯৮৬ জন। করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে এসব তথ্য জানিয়েছে।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অবশ্য আগের দিনের তুলনায় কিছু কম। আগের দিন বিশ্বে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৭ লাখ ৪২ হাজার ৩০৪ জন এবং এ রোগে মারা গিয়েছিলেন ৭ হাজার ৪৪১ জনের।

এই দিন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যাও বেশি ছিল আগের দিনের চেয়ে। শুক্রবার বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৩২ হাজার ৩১৯ জন। আগের দিন বৃহস্পতিবার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন ৪ লাখ ৮৬ হাজার ৭৯৩ জন।

তথ্য অনুযায়ী, শুক্রবার করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এই দিন দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৬৯২ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৬০৫ জনের।

যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য যেসব দেশে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশি ছিল, সে দেশগুলো হলো- যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, রাশিয়া ও ইতালি।

শুক্রবারের সংক্রমণ-মৃত্যুর তথ্য যোগ হওয়ার পর বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৭ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ১৩০ জন, মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৬০ হাজার ৪১০ জনে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা