অ্যাস্ট্রাজেনেকার টিকা। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

আসছে অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ ডোজ টিকা দেশে আসছে শনিবার (২ অক্টোবর)।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার (২ অক্টোবর) বিকেল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন তিনি।

মাইদুল ইসলাম প্রধান বলেন, টিকার চালান গ্রহণ করতে শনিবার বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।

জাপান কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছিল। সে তালিকায় বাংলাদেশের নামও ছিল। সে তালিকার প্রায় ৮ লাখ ডোজ টিকা আজ দেশে আসছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

আমিরাতের কাছে হেরে বিদায় বাংলাদেশের!

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায় নিল বাংলাদে...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচরে কোটি কোটি টাকার মাছ নষ্ট

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝ...

শেষ টেস্টে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম!

কুঁচকির ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন শেষ টেস্ট থেকে ছিটকে গেলে...

কামিন্সেই পূর্ণ সমর্থন সিএর, নতুন তদন্তে না!

বহুল আলোচিত বল টেম্পারিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ার প্রেক্ষাপটে টেস্ট...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা