স্বাস্থ্য

২ কোটি ৪২ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদেক: বাংলাদেশে এ পর্যন্ত টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ ডোজ। এরমধ্যে ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৭৯ জন প্রথম ডোজ এবং ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া ৯৯ লাখ ৬৮ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ৭২ লাখ ৭৩ হাজার ৫৪৫ জন নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৯ হাজার ৯৬৩ পুরুষ এবং ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৪ নারী।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ১৫৪ ডোজ প্রয়োগ হয়েছে। ১ কোটি ১ লাখ ৫৩ হাজার ১৬৮ ডোজ প্রয়োগ হয়েছে চীনের সিনোফার্মের টিকা। ফাইজার-বায়োএনটেকের ৯৫ হাজার ৩১ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। ২৯ লাখ ৩ হাজার ৪৪৩ ডোজ প্রয়োগ হয়েছে মডার্নার টিকা। অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৬৮ লাখ ৯২ হাজার ৮২৭ পুরুষ এবং ৪১ লাখ ৭৪ হাজার ৩২৭ জন নারী।

মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এই টিকা নিয়েছেন ৫৫ লাখ ৯১ হাজার ৯৬৫ পুরুষ এবং ৪৫ লাখ ৬১ হাজার ২০৩ নারী।

ঢাকার সাত কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২২ পুরুষ এবং ১৩ হাজার ৭০৯ নারী। গত ১৩ জুলাই থেকে সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকাদান শুরু হয়েছে। এই টিকা নিয়েছেন ১৭ লাখ ২ হাজার ৭৮৩ পুরুষ এবং ১২ লাখ ৬৬০ নারী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা