স্বাস্থ্য

বৃটেনে করোনার টিকা নিশ্চিত করতে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের টিকা দেয়া নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়োগ করেছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতিহাসের বৃহত্তম টিকাদান কর্মসূচীকে অভিযান হিসেবে ঘোষণা করে এনএইচএস অপারেশনের জন্য প্রায় ১৫০০ রিজার্ভ সেনা সহ স্ট্যান্ডবাই শতাধিক সৈন্য রাখা হয়েছে।

শুক্রবার ( ৮ জানুয়ারি )এক প্রেস ব্রিফিংয়ে বরিস ঘোষণা করেছেন,এনএইচএস উচ্চাভিলাষী লকডাউন শেষের পরিকল্পনার অংশ হিসাবে প্রতিদিন ২ লাখ ডোজ ভ্যাকসিন (জ্যাব) দিতে সক্ষম হবে। প্রতিটি কেয়ার হোমের বাসিন্দাকে জানুয়ারির শেষের দিকে করোনা ভ্যাকসিন সরবরাহ করা হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন প্রোগ্রামে যুক্তরাজ্যের দুর্বলদের দেয়ার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ভ্যাকসিন রোল আউটকে টানেলের অপরপ্রান্তে আলো হিসেবে অখ্যায়িত করে প্রধানমন্ত্রী জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, শীর্ষ অগ্রাধিকার প্রাপ্ত সমস্ত গোষ্ঠীগুলিকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে টিকা দেয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ডোজ পাওয়া যাবে।

তিনি জানুয়ারির শেষে প্রতিটি কেয়ার হোম রেসিডেন্টকে টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং একটি নতুন জাতীয় অনলাইন বুকিং ব্যবস্থা ঘোষণা করে আশা করছেন প্রক্রিয়াটি দ্রুততর হবে। এনএইচএস ইংল্যান্ডের প্রধান স্যার সাইমন স্টিভেন্স যুক্তরাজ্যের প্রয়াসকে শক্তিশালী শুরু বলে প্রশংসা করেছেন।

তবে তিনি এবং প্রধানমন্ত্রী উভয়ই স্বীকার করেছেন, প্রতি সপ্তাহে কয়েক মিলিয়ন লোককে টিকা দেয়ার ক্ষেত্রে অসুবিধা হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ১৩ মিলিয়ন লোককে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে ৩ মিলিয়ন পর্যন্ত প্রয়োজন হতে পারে। এখন পর্যন্ত মাত্র ১.৫ মিলিয়ন লোক প্রথম ডোজ পেয়েছে। ৩৯ দিনের মধ্যে ১১.৫ মিলিয়ন দিতে হলে দিনে প্রায় ৩ লাখ ডোজ প্রদান করতে হবে।

যারা ভ্যাকসিন দেয়ার আগে অসুস্থ হয়ে পড়েছেন, মিঃ জনসন তাদের জন্য দুটি নিয়মিত ওষুধ- টোকিলিজুমব এবং সরিলুমব ড্রাগের কথা ঘোষণা দিয়েছেন। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য এটি ব্যবহার করতে পারবেন। এতে তারা মৃত্যুর ঝুঁকি হ্রাস করতে সক্ষম হবেন। এদিকে বৃটেন করোনা মহামারীতে দ্বিতীয় সবচেয়ে খারাপ দিন অতিক্রম করেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী ১,১৬২ জন মানুষ বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তবে আশার সামান্য ঝলক হচ্ছে, সংক্রমণ গত সপ্তাহের তুলনায় সামান্য হ্রাস পেয়েছে। গত রাতে ডাউনিং স্ট্রিটের প্রেস কনফারেন্সে ব্রিগেডিয়ার ফিল প্রোসের টিকাদান কর্মসূচিকে ত্বরান্বিত করার জন্য জোর দিয়েছেন।

তিনি সামরিক বাহিনীর রোলআউট র‌্যাম্প করার জন্য যুদ্ধক্ষেত্রের কৌশল ব্যবহার করবেন বলে জানান। তিনি আরও বলেন, আমার টিম জটিলতা এবং সবচেয়ে কঠোর ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সরবরাহ চেইনগুলির গতি তৈরিতে সক্ষম হবে। লন্ডনের এক্সেল সেন্টার এবং স্পোর্টস স্টেডিয়াম প্রায় ৭ টি গণ টিকা কেন্দ্র খোলা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা