স্বাস্থ্য
গবেষণা প্রতিবেদন

কাগজের মুদ্রা, ফোন ও ইস্পাতে ২৮ দিন বাঁচে করোনাভাইরাস

সান নিউজ ডেস্ক :

কোভিড-১৯ রোগ তথা নভেল করোনাভাইরাস কাগজের মুদ্রা, মোবাইল ফোনের পর্দা ও স্টেইনলেস স্টিলের মরিচামুক্ত ইস্পাতের মধ্যে ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সির (সিএসআইআরও) বিজ্ঞানীরা দাবি করেছেন।

স্থান ও অবস্থানভেদে করোনাভাইরাসের জীবনকাল সম্পর্কে যা ধারণা করা হয়, ভাইরাসটি তার চেয়েও বেশিদিন বাঁচতে পারে। তবে নতুন এই গবেষণার ফলাফলের সঙ্গে দ্বিমত পোষণ করে একে ‘অকারণে জনগণের মাঝে ভয়ভীতি ছড়ানোর উপায়’ হিসেবে উল্লেখ করেছেন অপর বিশেষজ্ঞরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলেছেন, ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা স্বাভাবিক আবহাওয়ায় কাঁচ, মোবাইলের স্ক্রিন, প্লাস্টিক ও কাগজের মুদ্রার ওপর এই ভাইরাস ২৮ দিন পর্যন্ত বাঁচতে পারে। যেখানে অন্যান্য সংক্রামক ব্যাধির ভাইরাসগুলো সর্বাধিক ১৭ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম।

কিছুদিন আগেও বিজ্ঞানীদের ধারণা ছিল, করোনাভাইরাস, কাগজের মুদ্রা ও কাঁচের ওপর দুই থেকে তিন দিন, প্লাস্টিক ও ধাতব বস্তুর ওপর ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। পাশাপাশি হাঁচি-কাশি ছাড়াও বাতাসে ভাসমান বিভিন্ন বস্তু, ধাতু কিংবা প্লাস্টিকের মাধ্যমে এটি ছড়ায়।

এদিকে যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির কমন কোল্ড সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক রন একলেস নতুন গবেষণা প্রতিবেদনের সমালোচনা করে বলেন, ‘জনগণের মাঝে অযাচিত ভয়ভীতি ছড়ানো ছাড়া আর কিছুই নয়। ভাইরাস মূলত মানুষের নাকের পানি, কফ ও থুতুতে ছড়ায়। এই গবেষণায় এসব ব্যবহার করা হয়নি।’

তবে এর আগে গবেষণায় এমন প্রমাণও মিলেছে যে, উড়ন্ত বাতাসের কণায় করোনাভাইরাস সংক্রমিত হতে পারে। জীবাণুযুক্ত ধাতব বা প্লাস্টিক ছুঁয়েও করোনায় সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি)। তবে এমন উপায়ে সংক্রমণের সংখ্যা খুবই কম।

ভাইরলোজি জার্নালে প্রকাশিত অস্ট্রেলীয় বিজ্ঞানীদের এবারের গবেষণায় আরো দেখা গেছে, সার্স-কোভ-২ ভাইরাস গরমের চেয়ে ঠাণ্ডায় বেশি সময় টিকে থাকতে পারে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস।

সাননিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা