সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন।

আরও পড়ুন : পূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

মঙ্গলবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ৯৫ জন, বরিশাল বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : পূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩৮৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ হাজার ৭৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসেই ৮০ জন মারা গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কামিন্সেই পূর্ণ সমর্থন সিএর, নতুন তদন্তে না!

বহুল আলোচিত বল টেম্পারিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ার প্রেক্ষাপটে টেস্ট...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

সব ‘সেনা’ দেশে সেঞ্চুরির কৃতিত্ব গড়লেন রাহুল!

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে দক্ষিণ আ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা