দাফনের প্রস্তুতি, ব্যাগ খুলতেই জীবন্ত মেয়েকে দেখতে পেল পরিবার!
ফিচার

দাফনের মুহূর্তেই নড়ে উঠলো মৃত মেয়ে!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে মিশিগানের চিকিৎসকরা এক তরুণীকে মৃত ঘোষণা করেন। তারপর ব্যাগে ভরে ওই তরুণীর ‘মরদেহ’ দাফন করানোর জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু দাফনের আগে ব্যাগের মধ্যেই নড়ে ওঠেন তিনি।

ব্যাগ খুলতেই দেখা যায়, তাকিয়ে আছেন তিনি। শ্বাস-প্রশ্বাসও চলছে। তাৎক্ষণিকভাবে তাকে আবারো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে, মিশিগানের ডেট্রয়েট শহরে।

এ গাফিলতির ব্যাপারে চিকিৎসকরা সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে ওই তরুণীর শ্বাস-প্রশ্বাস বন্ধ দেখে মৃত ঘোষণা করা হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। তবে লাইফ সাপোর্ট এবং অক্সিজেন মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারছেন।

গত রোববার (২৩ আগস্ট) সকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর দুই ঘণ্টা ধরে বডি ব্যাগে রাখা থাকে তার দেহ। ব্যাগ খুলতেই জীবন্ত মেয়েকে দেখতে পায় তার পরিবারের সদস্যরা।

সঙ্গে সঙ্গে জরুরি নম্বরে ফোন করে সাহায্য নেন তারা। মাত্র ১৫ মিনিটের মধ্যেই পুলিশ এবং চিকিৎসক দল সেখানে পৌঁছে যায়। সূত্র: মিরর।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা