সংগৃহীত
পরিবেশ

ফের ঢাকা বায়ুদূষণের শীর্ষে 

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এই দিন বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নিহত ৩

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এই অবস্থান করে নেয় ঢাকা।

রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ২৭৪। এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এতেই তালিকার শীর্ষে ওঠে গছে ঢাকা।

তালিকায় দ্বিতীয় অবস্থানে স্কোর ১৯০ নিয়ে রয়েছে চীনের শেনিয়াং শহর। এরপরেই তালিকায় রয়েছে এশিয়ার আরেক দেশ মিয়ানমারের ইয়াঙ্গুন। সেখানকার বায়ুর মানও বেশ অস্বাস্থ্যকর। এ দিন ভারতের কলকাতা শহর চতুর্থ অবস্থানে রয়েছে। তারপর রয়েছে পাকিস্তানের করাচি শহর।

আরও পড়ুন: পাকিস্তানে ইসিপি কার্যালয়ে বিস্ফোরণ

স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে ধরে নেওয়া হয়।

একাধিকবার দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। শহরটি দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। বর্ষাকালে কিছুটা উন্নতি হলেও শীতকালে অস্বাস্থ্যকর থাকে এ শহর।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

ডি থ্রির কোচ চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা