ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর 

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশ্বেরর দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ৩ নম্বরে।

আরও পড়ুন: আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

সোমবার (৩০ অক্টোবর) সকাল ৯ টা ৩২ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৪৪১। অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ। স্কোর ৩০১-এর বেশি হলে, তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, শনাক্ত ১৮১৮

দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশ দেশ ভারতের রাজধানী দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ৩১১। অর্থাৎ সেখানকার বায়ুর মানও দুর্যোগপূর্ণ। এরপরেই তালিকায় ১৯৯ স্কোর নিয়ে রাজধানী ঢাকা ৩ নম্বরে রয়েছে। অর্থাৎ ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: ইমাম সম্মেলনে শেখ হাসিনা

স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

স্কোর ৩০১-৪০০-এর মধ্যে হলে, তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

প্রসঙ্গত, সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

আরও পড়ুন: ‘ডক্টর অব লজ’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

বাতাসের মান নিয়ে তৈরি এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে থাকে।

সংস্থাটি বলছে, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তু কণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আইকিউএয়ারের প্রতিবেদনে দূষণ থেকে রক্ষা পেতে ঢাকাবাসীকে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণত দূষণের ৫ টি ধরনকে ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়, যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

আরও পড়ুন: টানা ৩ দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। ঐ মাসে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদফতর ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ু দূষণের ৩ টি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ক্রমবর্ধমান বায়ুদূষণের ফলে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জন প্রতি ৫ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা