পরিবেশ

হারানো যৌবন ফিরে পাচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র

এম মাহামুদুল হাসান, নরসিংদী থেকে:

নরসিংদী জেলার মাধবদী পৌর এলাকার ওপর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ দেশে বৃহত্তম নদীর একটি। স্রোতস্বিনী নদটির অনেক স্থান বিভিন্ন কারণে বিলীন হয়ে যাওয়ার পথে। অবৈধ স্থাপনা আর নাব্যতা হারানোর ফলে কোথাও কোথাও পরিণত হয়েছে সরু খালে।

ব্রহ্মপুত্রের হারিয়ে যাওয়া পুরনো রুপ আর নাব্যতা ফিরিয়ে আনতে স্থানীয়ভাবে খননের প্রচেষ্টা চালানো হলেও ভূমিদস্যু আর দখলদারদের বাধার মুখে খনন কাজ মুখ থুবড়ে পড়েছিল। তবে বর্তমান সরকারের পরিবেশবান্ধব উদ্যোগে হারানো যৌবন ফিরে পাওয়ার অপেক্ষা করছে ব্রহ্মপুত্র।

কিছুদিন আগে এই নদটি পুনঃখনন ও দখলমুক্ত করার দায়িত্ব হাতে নেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস দল। কয়েক মাস ধরে চলতে থাকা ব্রহ্মপুত্র নদের চলমান প্রকল্প এলাকা পরিদর্শন করতে শনিবার (১৮ জুলাই) মাধবদীতে আসেন সেই দলের সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়ার নেতৃত্বে নরসিংদী নদী পুনঃখনন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রফিক উল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। আরও ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো. মোশাররফ হোসেন প্রধান মানিক, পাইকারচর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, মাধবদী পৌরসভার প্যানেল মেয়র গৌতম ঘোষ, কাউন্সিলর মোহাম্মদ মনির শাহ, কাউন্সিলর মো. জাকারিয়া, মাধবদী পৌরসভার প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা