ছবি: সংগৃহীত
বিনোদন

ঐ সব প্রাক্তন প্রেমিকার মতো নই

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সন্তান রাজ্যর কারণে এক হলেও বেড়েছে মানসিক ও শারীরিক দূরত্ব। সম্প্রতি দুজনেই গণমাধ্যমে জানিয়েছেন, তারা চান না তাদের দাম্পত্যজীবন আর আগে বাড়ুক। এখন কেবল বিচ্ছেদের কাগুজে ঘোষণাই শুধু বাকি।

আরও পড়ুন : উপস্থাপনায় অপু, নাচবেন বুবলী

এরপর থেকেই পরীর নিশানায় রাজ। গত রোববার (১৮ জুন) বিশ্ব বাবা দিবসে নাম না করে তার ছেলের (রাজ্য) বাবাকে কথা শুনিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে এগারো টার দিকে পরীমণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনামি ইঙ্গিতপূর্ণ পোস্টে আরেকবার তোপ দাগালেন রাজকে।

আরও পড়ুন : অনেক পরিচালক হোটেলে ডাকে!

পরী লেখেন, এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে...যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি, হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ঐ সব প্রাক্তন প্রেমিকার মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।

নেটিজেনদের ধারণা, রাজকে নিজের জীবন থেকে ছুটি দেওয়ার ঘোষণাই দিলেন পরীমণি। এই দিন তসলিমা নাসরিনের লেখা ‘এক অপ্রেমিকের জন্য’ কবিতার মূল ভাবের সাথে মিলিয়ে অভিনেত্রী যেন নিজের গল্পই বললেন।

আরও পড়ুন : সবচেয়ে বিবাহযোগ্য উর্বশী!

চলতি বছরের শুরু থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৩ অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও শরিফুল রাজ ও পরীর দ্বন্দ্ব সামনে আসে।

পরীমণি জানিয়েছেন, মাঝখানে বেশ কিছুদিন লোক দেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা