ছবি-সংগৃহীত
বিনোদন

বিয়ে করলে অনেকের মন ভেঙে যাবে

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। ২০০৮ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর আরো বেশ কিছু সিনেমায় অভিনয়ে দেখা যায় তাকে। তবে নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন তিনি। যার বেশিরভাগই প্রেম, বিয়ে এবং নারী ভক্ত সংক্রান্ত।

প্রায় সময়ই বিয়ে নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে পড়েন জায়েদ খান। কিন্তু আশানুরূপ কোনো তথ্য না জানিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি। তবে এবার বিয়ে না করার আসল কারণ জানালেন অভিনেতা। অন্য কোনো কারণ নয়, মেয়েদের কাছে নিজের ‘অবিবাহিত’ ইমেজ ধরে রাখার জন্য মালবদল করছেন না তিনি।

আরও পড়ুন : চুম্বনদৃশ্যে অভিনয় করতে পারব না

জায়েদ খান বলেন, ‘বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম। এ জন্য একটু সময় নিচ্ছি। বিয়ে করলে অনেকের মন ভেঙে যাবে আমি জানি। ইনবক্সে (ফেসবুক মেসেঞ্জার) সবাই বলতে থাকে প্লিজ এভাবে থাকেন, বিয়ে করবেন না।’

তিনি জানান, চারপাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকিয়ে থাকেন। তাদের সৌন্দর্য উপভোগ করতে আনন্দ পান। জায়েদ বলেন, ‘আর আমার চোখ শুধু ঘোরে। সুন্দরী দেখলে ভালো লাগে, তাকাই। ঠিক আছে এই সৌন্দর্য-প্রিয়তা চলতে থাকুক। যখন আল্লাহ যখন লিখে রেখেছেন, তখন বিয়ে হবে। আপনাদের জানিয়ে ঘটা করেই বিয়ে করব।’

জায়েদ আরও বলেন, ‘একটি অনলাইনে দেখলাম আমার ছবি বালিশের কাভারে দিয়ে ডেলিভারি দেয়া হচ্ছে। ভালো না বাসলেও কিন্তু আমাকে অ্যাটেনশন দেয়া হচ্ছে। অনেকেই ট্রল করলেও আমি পজিটিভভাবে দেখি। কারণ মানুষ এতো ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। নিশ্চয়ই আমি আলোচনার বিষয়। আমার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউস হচ্ছে। এগুলো কেন হচ্ছে? নিশ্চয়ই মানুষ আমাকে পছন্দ করে বলে দেখেছে।’

আরও পড়ুন : কার সঙ্গে বাগদান সেরেছেন রাশমিকা?

প্রসঙ্গত, কিছুদিন আগে জায়েদ খান দাবি করেছিলেন, তার জন্য মেয়েরা পাগল! এমনকি, টাকার বিনিময়ে সময় কিনে নিয়ে তার সঙ্গে একান্তে সময় কাটাতে চান এক তরুণী। শুধু তাই নয়, আরও অনেক মেয়ে তার মন পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। জায়েদ জানান, মেয়েরা এত পাগল আমার জন্য যে তাদের সঙ্গে কথা কিংবা দেখা না করলে যেকোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চাইতেন নারী ভক্তরা। এমনকি নিজের রক্ত দিয়ে তারা আমার নাম লিখতেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা