ছবি : সংগৃহিত
বিনোদন
কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনা

মারাত্মক আহত বিশ্বজিতের ছেলে

সান নিউজ ডেস্ক : কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। এ দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা হলেন আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ।

আরও পড়ুন : অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের ছবি ফাঁস!

সোমবার (১৩ ফেব্রুয়ারি) কানাডার স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে।

নিবিড় কুমারের আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিশ্বজিতের ঘনিষ্ঠজনেরা।

পারিবারিক সূত্রে, টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন নিবিড়। চিকিৎসকরা তাকে আরও ৬-১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।

আরও পড়ুন : শাকিবের বাড়িতে বুবলী!

স্থানীয় পুলিশ সূত্রে, গাড়িটি এ সময় অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যাওয়ার পরপরই আগুন ধরে যায়। গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

দুর্ঘটনার পর এখনও জীবিত রয়েছে কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তবে তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত হয়ে কোমায় আছেন নিবিড়।

ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ গতকাল রাতে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

আরও পড়ুন : আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি

নিবিড়কে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা