ছবি : সংগৃহীত
বিনোদন

নায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহির ফোনালাপ ফাঁসের ঘটনায় সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ইমনকে ডেকে নেওয়া হয়।

এই চিত্রনায়কের সঙ্গে অডিও ফাঁসসহ নানা বিষয়ে ২ ঘণ্টার মতো কথা বলেন ডিবি কর্মকর্তারা। ডিবির যুগ্ম কমিশনার হারুণ অর রশিদ বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, ফাঁস হওয়া ওই ফোনালাপে প্রথমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ইমনের কথোপকথন রয়েছে। ইমনই প্রতিমন্ত্রীর দেওয়া ফোনকল মাহিকে ধরিয়ে দিয়েছিলেন। একইসঙ্গে ওই ফোনালাপ ফাঁস করা এবং তাদের মধ্যে কী ধরণের সম্পর্ক ছিল এসব বিষয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবির একজন কর্মকর্তা জানান, আলোচিত ওই ফোনালাপ নিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মাহি বর্তমানে ওমরাহর জন্য সৌদি আরবে রয়েছেন। তিনি ঢাকা ফিরলে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ফোনালাপ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার জেরে মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে ডা. মুরাদ হাসানকে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা