বিনোদন

অভিনেত্রী সারন্যা শশী মারা গেছেন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মালয়ালাম অভিনেত্রী সারন্যা শশী মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৩৫ বছর। মহামারি করোনা থেকে সুস্থ হয়ে সপ্তাহ খানেক আগে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

জানা যায়, বাড়ি ফিরে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রীর। তার শরীরের সোডিয়ামের মাত্রা অত্যাধিক পরিমাণে নেমে যায়। এরপর তাকে আবারও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সবাইকে কাঁদিয়ে সোমবার (৮ আগস্ট) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ১০ বছর ধরে লড়াই চলে তার। এ জন্য তার শরীরে করা হয় ১১টি অস্ত্রোপচার।

২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হন সারন্যা শশী। এরপর থেকে রোগটির সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। অবশেষে দীর্ঘ লড়াইয়ের অবসান হলো।

মালয়ালাম ইন্ডাস্ট্রিতে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন শশী। ‘মান্থারকোডি’, ‘সীতাসহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘বম্বে’, ‘থালাপাভু’ সহ বেশ কিছু আঞ্চলিক সিনেমায়ও দেখা গেছে তাকে। অভিনেত্রীর মৃত্যুতে মালয়ালাম ইন্ডাস্ট্রিতে শোক নেমে এসেছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা