বিনোদন

আলোচনায় রেখা ও হেমার বন্ধুত্ব

বিনোদন : জনপ্রিয় বলিউড অভিনেত্রী রেখা ও হেমা মালিনীর মধ্যে রয়েছে চমৎকার বন্ধুত্ব। রূপালি পর্দার ড্রিমগার্ল হেমা মালিনী বিভিন্ন সাক্ষাৎকারে এভারগ্রিন নায়িকা রেখার সঙ্গে বন্ধুত্বের কথা বলেছেন। সম্প্রতি একটি ভিডিও থেকে তাদের বন্ধুত্বের রসায়ন আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে।

ভিডিওতে দেখা যায়, জমজমাট একটি পার্টি চলছে। সেখানে বলি পাড়ার অনেকেই আছেন। এক পর্যায়ে হাজির হন রেখা। আর তাকে দেখেই জোরে চিৎকার করে ওঠেন হেমা মালিনী। মুহূর্তেই সবার নজর, মনোযোগ চলে যায় রেখা-হেমার দিকে।

জানা গেছে, ভিডিওটি ২০১৮ সালের। সেদিন ছিলো হেমা মালিনীর জন্মদিন। ওই পার্টিতে বিশেষভাবে নিমন্ত্রিত ছিলেন রেখা। তবে রেখা হাজির হন পার্টি শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর। কিন্তু তাতে কী! বান্ধবীর উপস্থিতিতেই যেন আনন্দে আত্মহারা হয়ে যান হেমা। উষ্ণ অভ্যর্থনায় জড়িয়ে নেন রেখাকে।

অন্যদিকে রেখাও কম যান না! তিনি একেবারে হেমার পা ছুঁয়ে সম্মান জানান। এতে অবশ্য খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন হেমা। পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে হাস্যোজ্বল মুখে তারা পার্টি উপভোগ করেন।

রেখার চেয়ে বয়সে হেমা মালিনী ছয় বছরের বড়। যদিও তারা একে-অপরের বন্ধু; তবুও বয়জ্যেষ্ঠ হেমাকে সম্মান জানাতে ভুল করেননি এভারগ্রিন রেখা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা