বিনোদন

ফের মা হলেন লিসা

বিনোদন ডেস্ক : আবারও মা হয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল লিসা হেইডন। সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।

মা হওয়ার খবরটি লুকিয়েছিলেন লিসা। কিন্তু এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে খবরটি ফাঁস হয়ে যায়।

ইনস্টাগ্রামে এক ভক্ত লিসা হেইডনকে প্রশ্ন করেন— ‘আমাকে বলবেন, আপনার ছোট ছোট তিন সন্তান এখন কোথায়?’ এর উত্তরে লিসা লেখেন, ‘আমার কোলে।’

দিনো লালাভানির সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর ২০১৬ সালে বিয়ে করেন লিসা। দিনো পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিন পরেই লিসার প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যায়। ২০১৭ সালে প্রথম সন্তানের মা হন এই অভিনেত্রী। ছেলের নাম রাখেন জ্যাক। গত বছর তার দ্বিতীয় ছেলে লিওর জন্ম হয়।

বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ম্যাগাজিনের প্রচ্ছদের মডেল হয়েছেন লিসা। পাশাপাশি আয়শা, রাসকেল, কুইন, হাউজফুল-থ্রি, অ্যায় দিল হ্যায় মুশকিল প্রভৃতি হিন্দি সিনেমায় দেখা গেছে তাকে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা