বিনোদন

সংগীতশিল্পী জানে আলম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কিংবদন্তি এ সংগীতশিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের মালিক জহিরুল ইসলাম সোহেল।

তিনি জানান, মাস খানেক আগে জানে আলম করোনায় আক্রান্ত হন। এরপর করোনামুক্ত হলেও নিউমোনিয়ার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে। আজই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

মানিকগঞ্জের হরিরামপুরে শিল্পী জানে আলমের জন্ম। স্বাধীনতার পর পরই তার গানের শুরু। জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা