পতৌদি পরিবারে আসলো নতুন নবাব 
বিনোদন

পতৌদি পরিবারে আসলো নতুন নবাব 

বিনোদন ডেস্ক : ফের পুত্র সন্তানের মা হয়েছেন কারিনা কাপুর খান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় এ সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা গেছে, রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হন কারিনা কাপুর খান।

ভালোবেসে ২০১২ সালের ১৬ অক্টোবর সাইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় কারিনা কাপুর খানের। এরপর ২০১৬ সালে এই তারকা দম্পতির ঘর আলোকিত করে আসে প্রথম পুত্র সন্তান তৈমুর আলি খান।

পরে ২০২০ সালের আগস্টে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কারিনা কাপুর নিজেই।

নতুন অতিথির জন্য বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন সাইফ-কারিনা দম্পতি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা