বিনোদন

চ্যানেল আই-এ ২২ জানুয়ারি থেকে ‘হৃদয়ের আয়নায়’

বিনোদন প্রতিবেদক : স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মাত্র কিছুদিন আগে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।

সদ্যপ্রয়াত এই কথাসাহিত্যিকের বিভিন্ন সময়ের লেখা বাছাই করা বেশ কিছু নাটক নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এ প্রচারিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপি বিশেষ নাট্যপ্রদর্শনীর আয়োজন। ‘রিন লিকুইড-হৃদয়ের আয়নায়’ শিরোনামের এই আয়োজন শুরু হবে আগামীকাল ২২ জানুয়ারি এবং শেষ হবে ২৮ জানুয়ারি।

প্রতিদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শুরু হবে এই বিশেষ নাট্যপ্রদর্শনীর আয়োজন। এতে প্রতিদিন একটি করে মোট সাতটি নাটক প্রচারিত হবে। নাটকটগুলো হলো-নাটকীয় বাস্তব, প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা, ক্রিস্টালের রাজহাঁস, অমিত্রাক্ষর, আপোষ, মমি এবং সেতু।

২২ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাবেয়া খাতুনের লেখা নাটক ‘নাটকীয় বাস্তব’ প্রচারের মধ্যে দিয়ে শুরু হবে সপ্তাহব্যাপি এই আয়োজন। এ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বরেণ্য অভিনেতা-পরিচালক আবুল হায়াত। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন তিশা, সাজ্জাদ, নাদীয়া খানম, লিনা ফেরদৌসী, আবুল হায়াত প্রমুখ।

২৩ জানুয়ারি একই সময়ে প্রচারিত হবে ‘প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা’। এ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন, তৌকির আহমেদ, এ্যালেন শুভ্র, সুষমা, শাহনাজ সুমী, আবুল হায়াত, শিরিন আলম, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

২৪ জানুয়ারি পরিবেশিত হবে নাটক ‘ক্রিষ্টালের রাজহাঁস’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন- মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন-আবু হায়াত মাহমুদ। এ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মুনিরা মিঠু প্রমুখ।

২৫ জানুয়ারি পরিবেশিত হবে নাটক ‘অমিত্রাক্ষর’। রাবেয়া খাতুনের উপন্যাস থেকে নাটকের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন-আবুল হায়াত। পাশাপাশি তিনি নাটকটিতে অভিনয়ও করেছেন।

এছাড়াও এ নাটকটির মূল দু’টি চরিত্রে অভিনয় করেছেন-মেহজাবিন ও সাজ্জাদ।
২৬ জানুয়ারি প্রচারিত হবে নাটক ‘আপোষ’ এবং ২৭ জানুয়ারি ‘মমি’। দু’টি নাটকই নির্মান করেছেন অভিনেতা ও নাট্যপরিচালক আবুল হায়াত। এর মধ্যে ‘আপোস’ নাটকে অভিনয় করেছেন-শবনম ফারিয়া, শিল্পী সরকার অপু, তারিক আনাম খান, আবুল হায়াত প্রমুখ। এবং মমি নাটকে অভিনয় করেছেন-ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া প্রমুখ।

সবশেষে ২৮ জানুয়ারি প্রচারিত হবে নাটক ‘সেতু’। রাবেয়া খাতুনের গল্প থেকে এ দু’টি নাটকটিই নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। এ নাটকে অভিনয় করেছেন-রওনক হাসান, মুমতাহিনা টয়া, আবুল হায়াত, শিল্পী সরকার অপু, আল মামুনসহ আরও অনেকে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

কুমিল্লায় প্রথম ইভা, পেয়েছেন ১২৫০ মধ্যে ১২১৭ নম্বর

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অসাধারণ ফলাফল করে কু...

ক্রেডিট বা ডেবিট কার্ডে ওয়াই-ফাইয়ের মতো চিহ্নটি কী বোঝায়?

ক্রেডিট বা ডেবিট কার্ড হাতে নিলে বিভিন্ন ধরনের চিহ্ন চোখে পড়ে। এর মধ্যে ওয়াই-...

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ক...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা