বিনোদন

নিজের ডিজাইন করা জামা পরলেন পরী

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হন দর্শক। ফ্যাশন সচেতন হিসেবেও তার খ্যাতি রয়েছে। মাঝে মাঝে নিজের পোশাক নিজেই ডিজাইন করেন।

বর্তমানে ‘মুখোশ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। এতে তাকে ভিন্ন লুকে দেখা যাবে। বিশেষ এই লুক ফুটিয়ে তুলতে নিজের কস্টিউম নিজেই ডিজাইন করেছেন।

ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমা চলতি অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে। সাভারে এর প্রথম লটের শুটিং চলছে। এ সিনেমায় পরীমনি তার লুকের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ইফতেখার আমি কিন্তু কিছুই জানি না, আপলোড হয়ে গেল। কিন্তু কস্টিউম ডিজাইন বাই মি।’

‘মুখোশ’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন রোশান। পাশাপাশি এ সিনেমার রহস্যময় একটি চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ফারুক আহমেদ ও ইরেশ যাকের প্রমুখ। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ইফতেখার শুভর।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা