বিনোদন

হতাশা কাটাতে বিকিনি পরে সৈকতে সারা

বিনোদন ডেস্ক : ব্যবসা তো করতেই পারেনি উল্টো সমালোচনা ও বিতর্ক জন্ম দিয়ে বলিউড হাসিয়েছে ‘কুলি নম্বর ওয়ান’। বরুণ ধাওয়ানের সঙ্গে তার জুটি নিয়েও যে একটা আগ্রহ তৈরি হয়েছিল সেটিও মাঠে মারা গেল। স্বভাবতই খানিকটা মন্দ সময় যাচ্ছে নবাব বাড়ির কন্যা সারা আলি খানের।

মনে সেই বেদনা নিয়েই উড়ে গেছেন মালদ্বীপে। সেখানে একটু অবসর কাটাতে দ্বীপটির সাগর-সৈকত ঘুরে বেড়াচ্ছেন সারা আলি খান।

সম্প্রতি মালদ্বীপে গিয়ে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেন সারা। যেখানে রঙবেঙয়ের বিকিনিতে সেজে ছবি শেয়ার করছেন তিনি। সাইফকন্যা যখন রঙবেঙয়ের বিকিনি পরে ছবি শেয়ার করেন, সেই সময় তা দেখে অভিনেত্রীর ভক্তরা খুশি হয়ে যান।

মালদ্বীপে গিয়ে সারা যে বিকিনি পরেছেন তার মূল্য নাকি ৫২ হাজার টাকা। জি নিউজ বাংলা এমন তথ্যই জানালো। অনেক ভক্তই এ বিকিনির দাম জানতে চাইছিলেন। তাদের জন্যই সেই উত্তর দিয়েছে গণমাধ্যমটি।

প্রসঙ্গত, অকাল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। সেই ছবি আলোচিত হলেও খুব একটা দর্শক পায়নি। একাগ্রচিত্তে চেষ্টা করে যাচ্ছেন তিনি। সর্বশেষ ‘কুলি নম্বর ওয়ান’ও তাকে বক্স অফিসে হতাশা দিয়ে।

এদিকে সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় নাম জড়িয়ে পড়ে সারা আলি খানের। মাদক মামলার জেরে সারা আলি খানকে যখন এনসিবি জিজ্ঞাসাবাদ শুরু করে, সেই সময় মেয়ের পাশ থেকে সাইফ দূরে সরে গেছেন বলে জল্পনা শুরু হয়। যার উত্তরে সাইফ স্পষ্ট জানিয়ে দেন, সারার সব বিষয় হয়তো তার ভালো লাগে না। তিনি সবসময় তার সন্তানদের পাশে রয়েছেন। সন্তানদের ওপর তার ভালোবাসা কোনো অংশে কমে যায়নি বলেও স্পষ্ট জানান সাইফ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা