বিনোদন

৬০ বছরের পুরনো গান চঞ্চল-সিঁথির কণ্ঠে

বিনোদন ডেস্ক : একজন ডাইনামিক অভিনেতা তিনি। বহু নাটকের পাশাপাশি ‘মনপুরা’ ও ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে বাজিমাত করেছেন তিনি। জয় করেছেন কোটি দর্শকের মন। গুণী এই অভিনেতার আরও একটি পরিচয় তার ভক্তদের আন্দোলিত করে। সেটি হলো ভালো গানও করেন চঞ্চল চৌধুরী।

অডিও এবং সিনেমায়, বেশকিছু গান তিনি উপহার দিয়েছেন। তার কণ্ঠে সর্বশেষ ভাইরাল হয়েছে ‘যুবতী রাধে’। লোকগানের জন্য শ্রোতাপ্রিয় গায়ক চঞ্চল এবার নতুন করে গাইলেন দুটি গান। জানা গেছে, ৬০ দশকের বিখ্যাত ‘তুমি যে আমার কবিতা’ গানে কণ্ঠ দিয়েছেন চঞ্চল। নতুন করে এ গানের সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। এতে চঞ্চলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।

গানটির মূল শিল্পী মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন। গত ৩০ নভেম্বর রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড শেষ হয়েছে। ১০ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো মঞ্চে গানটি পরিবেশন করা হবে।

সংগীত পরিচালক জেকে মজলিশ বলেন, ‘ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের দুুুটি জনপ্রিয় গান ‘তুমি যে আমার কবিতা’ ও ‘তন্দ্রা হারা নয়ন আমার’। দু’টি গানই সাদা কালো যুগের গান।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড উপলক্ষে দুটি গান আমি নতুন করে সংগীতায়োজন করেছি। তার মধ্যে ‘তুমি যে আমার কবিতা’ গানে কণ্ঠ দিয়েছেন চঞ্চল ভাই। তিনি অভিনেতা হলেও ভালো গান করেন সেটা আমরা সবাই জানি। তাকে নিয় এ গানটি নতুন করে সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি শ্রোতারা উপভোগ করবেন।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা