জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের ১৪ দাবিতে আন্দোলন শুরু
শিক্ষা

জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের ১৪ দাবিতে আন্দোলন শুরু

নিজস্ব প্রতিবেদক:

১৪ দফা দাবি আদায়ে জাতীয়করণকৃত কলেজ শিক্ষকরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রায় দেড় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা।

গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)।

কর্মসূচির মধ্যে রয়েছে—আজ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিসংবলিত আবেদন প্রদান, ২৬ থেকে ৩১ আগস্ট স্থানীয় সংসদ সদস্যদের কাছে আবেদন প্রদান, মতবিনিময়, ১ থেকে ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী গণসংযোগ। এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৪ অক্টোবর ৬৪ জেলা সদরে ও জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন করা হবে এবং ১১ অক্টোবর ঢাকায় মানববন্ধন পালনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক নিয়োগ, আত্তীকরণ থেকে কাউকে বঞ্চিত না করা, অভিজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে কাগজপত্র যাচাই করা, যোগদানের দিন থেকে চাকরি শতভাগ গণনার মতো বিষয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা