প্রাথমিক সমাপনী হচ্ছে না এ বছর
শিক্ষা

প্রাথমিক সমাপনী হচ্ছে না এ বছর

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) আনুষ্ঠানিকভাবে না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে নেওয়ার প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৯ আগস্ট) সারাংশ আকারে এই প্রস্তাবনা পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘এ বছর নিজ নিজ বিদ্যালয় পরীক্ষা নেবে, এই মর্মে প্রস্তাবনা পাঠিয়েছি। আজ সারাংশ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আমরা আদেশ জারি করবো। মন্ত্রণালয়ের প্রস্তাবনা হলো এবার পিইসি পরীক্ষা নেওয়া হবে না। একইসঙ্গে বৃত্তি পরীক্ষাও নেওয়া হবে না।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সিলেবাসের ৩০ থেকে ৩৫ শতাংশ পাঠ সম্পন্ন হয়েছে। এ অবস্থায় যে সময় রয়েছে, সে সময়ের মধ্যে সিলেবাস সম্পন্ন করে পিইসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের মূল্যায়ন করবে নিজ নিজ বিদ্যালয়। বিদ্যালয়ের অন্য শ্রেণির বার্ষিক পরীক্ষাও নেওয়া হবে মূল্যায়নের ভিত্তিতে। বিদ্যালয়গুলোই ব্যবস্থা নেবে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা