বিশ্ববিদ্যালয়
শিক্ষা

পাবিপ্রবির ৬ কর্মকর্তার তুরস্ক সফর বাতিল

জেলা প্রতিনিধি পাবনা : লিফট কেনার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তার তুরস্ক সফরকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হওয়ায় দেশের ২২ তম রাষ্ট্রপতির মো: সাহাবুদ্দিনের আদেশক্রমে তুরস্ক সফর বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : আগামীতেও রাজস্ব বাড়বে

শুক্রবার (২ জুন) বিকেল ৩ টার দিকে বিশ্বিবদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য'র নির্দেশক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের তুরস্ক যাত্রা স্থগিত ঘোষণা করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন মহোদয়ের নির্দেশক্রমে এ সফরের সকল আয়োজন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন : গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

এর আগে শুক্রবার সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ সদস্যের প্রতিনিধি দল লিফট কিনতে তুরস্কে ভ্রমণের যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লিফট কিনতে বিদেশ যাওয়ার বিষয়টি দু:খজনক। বর্তমান যুগে লিফট কিনতে বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না। উন্নতমানের লিফট যারা সরবরাহ করেন তাদের প্রতিনিধি দেশেই রয়েছে। তাদের মাধ্যমে দেশে থেকে লিফট কেনা সম্ভব।

আরও পড়ুন : যারা অন্যায়কারী, তারাই গ্রেফতার হন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, ভিসি বলেছেন এই টাকা বিশ্ববিদ্যালয় বা সরকারের টাকা না। তাহলে কি এই টাকা আকাশ থেকে পরেছে। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু লিফট কিনতে বিদেশ যাওয়াকে আনন্দ ভ্রমন উল্লেখ করে, বিদেশ না গিয়ে সেই টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার পরামর্শ দেন ।

এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও উপ-উপাচার্য মে:আনোয়ার হোসেনের ফোনে একাধিকবার কল করা হলে রিসিভ করেননি। এ জন্য বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন : স্মার্ট কার্ডধারী কৃষক ২ কোটি

তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক লে. কর্ণেল (অবসরপ্রাপ্ত) জি এম আজিজুর রহমান বলেন, পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন তাকে তুরস্ক যাওয়ার বিষয়টি স্থগিতের কথা জানিয়েছেন। এর বেশিকিছু বলতে পারব না।

প্রসঙ্গত, পাবনা বিজ্ঞান ও প্রয়ুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসিক হল, একাডেমিক ভবনসহ পাঁচটি আধুনিক নির্মানাধীন ভবনের জন্য ২৫টি লিফট কিনতে ৭ জুন তুরস্ক সফরে যাবার কথা ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের প্রতিনিধি দলের।

আরও পড়ুন : চরম হচ্ছে তাপমাত্রা

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারের পর পাবনা সহ সারাদেশ সমলোচনার ঝড় ওঠে। এরপরই সফর স্থগিত করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা