সারাদেশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হলো আরও দুই বিশ্ববিদ্যালয়

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: আগামী ৩০ জুলাই (শনিবার) থেকে অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর।

আরও পড়ুন: খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (২৮ জুলাই) অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, জেলা-উপজেলা পর্যায়ের স্থানীয় সাংবাদিকগণ এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর (২০২১-২০২২) শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সারা দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। ইউনিট-এ (বিজ্ঞান) এর ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই, ইউনিট-বি (মানবিক) এর ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট, এবং ইউনিট-সি এর ভর্তি পরীক্ষা আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার অন্যতম একটি কেন্দ্র। কলা ভবন, ব্যবসায় প্রশাসন ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোট ১৩৭টি কক্ষে এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৫ শত ২৭ জন, বি-ইউনিটে ভর্তি পরীক্ষায় ৭ হাজার ৭ শত ৮৩ জন এবং সি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৫ শত ৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এ বছর গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ২টি বিশ্ববিদ্যালয় নতুন যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর।

আরও পড়ুন: পদ্মা সেতুর পাড়ে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই

উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সার্বিক সহায়তার জন্য রয়েছে স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা দূর থেকে পরীক্ষা দিতে আসবেন তাদের অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনার মাধ্যমে সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা