শিক্ষা
নজরুল বিশ্ববিদ্যালয়ে 

স্টেজ ফর ইউথ ফাউন্ডেশন সভাপতি নিরব, সম্পাদক তাজীম

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: তারুণ্যের মঞ্চে সবাইকে একসাথে নিয়ে নতুন উদ্যমে সামনে পা বাড়াতে এই প্রথম নজরুল বিশ্ববিদ্যালয়ে স্টেজ ফর ইউথ ফাউন্ডেশন এর ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

রোববার (৩ জুলাই) কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। যেখানে সভাপতি মোঃ মশিউর রহমান নিরব ও সাধারণ সম্পাদক তাজীম আহাম্মদ ওয়ালীন। কমিটির সদস্যগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী।

স্টেজ ফর ইউথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রেসিডেন্ট ইলিয়াস হোসাইন বাংলাদেশের যুবকদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তৈরির স্বপ্ন দেখেন এবং বর্তমানে সারা বিশ্বে এর কার্যক্রম চালু রয়েছে।

আরও পড়ুন: শপিং মলে বন্দুক হামলা, নিহত ৭

প্ল্যাটফর্মটির উদ্দেশ্য হলো তরুণদের চাকরি অন্বেষণ করার সুযোগ প্রদান করা, তরুণদের বিকশিত করা, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করা এবং তাদের ক্যারিয়ারের উন্নতিতে পারদর্শী হওয়া। এই প্ল্যাটফর্মটি একটি উন্নত বিশ্ব তৈরিতে অবদান রাখার জন্য তরুণদের এবং তাদের সুযোগের মধ্যে সেতু বন্ধন তৈরিতে সহায়তা করবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

পঞ্চগড় ডিসি কার্যালয়ে বোমা সাদৃশ্য বস্তু, অফিসে আতঙ্ক

​পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয়ের (ডিসি অফিস) সামন...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

‘একটি পাতা দুটি কুঁড়ি’, ‘চায়ের...

সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদীর এমপি লে. কর্নেল (অব) হিরু গ্রেফতার

নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা সাবেক পানিসম্পদ প্...

নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ‘এলিনর্স কমন কর্নার’ টি-স্টল উদ্বোধন

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

উলিপুরে জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা