রাবিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু
শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়েছে। চলবে আগামী মঙ্গলবার (২১ জুন) বিকেলে ৬টা পর্যন্ত।

আরও পড়ুন : নিজের বাসার ছাদে বাগান করেন

বুধবার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু প্রাথমিক আবেদনকারীর মধ্য হতে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। প্রতিটি ইউনিটে এইচ‌এসসি বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বা সমমানের শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন করতে পারবেন।

এক্ষেত্রে ‘এ’ ইউনিটে (মানবিক) চূড়ান্ত আবেদনকারী বিজ্ঞান শাখা থেকে সর্বনিম্ন জিপিএ ৫, মানবিক শাখা থেকে ৪ দশমিক ৫৭ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪ দশমিক ৯২ পয়েন্টধারীরা সুযোগ পেয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, ‘ বি’ (বাণিজ্য) ইউনিটে চূড়ান্ত আবেদনকারী নির্বাচনের ক্ষেত্রে এইচএসসির সর্বনিম্ন ফলাফল বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৫, মানবিক থেকে ৪ দশমিক ৫৮ এবং ব্যবসায় শাখা থেকে নির্ধারণ করা হয়নি।

এছাড়া ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আবেদনের ক্ষেত্রে প্রাথমিক আবেদনকারীর এইচএসসি পরীক্ষার রেজাল্ট বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ ৫ পয়েন্টধারীরা সুযোগ পাবে।

তিনি আরো জানান, চূড়ান্ত আবেদনকারী নির্বাচনের ক্ষেত্রে একই জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুন : আরও অস্ত্র চান জেলেনস্কি

এছাড়া ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখার সকল প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত।

আসন সংখ্যা খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় পর্যায়ের আবেদন ২২ জুন দুপুর ২টা থেকে ২৫ জুন বিকাল ৬ টা পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের ২৬ জুন রাত ১২টা থেকে ২৮ জুন রাত ১২ টা পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, গত ২৫ মে দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হয়। চলে ০৯ জুন রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আজ দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন শুরু হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা