ফাইল ছবি 
শিক্ষা

বুয়েটের হলে করোনায় আক্রান্ত ২৪

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাস হানা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলগুলোতে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮ টি হলে শনাক্ত হয়েছেন কমপক্ষে ২৪ জন শিক্ষার্থী।

রোববার (১৬ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বলেন, আমরা প্রকোপ বাড়ার শুরু থেকে কিছু শিক্ষার্থীর আক্রান্তের খবর পেয়েছি। কিন্তু গত ২ দিনে এটির হার বাড়ছে। আমাদের প্রতিটি হলে ভাইরাসে আক্রান্ত শিক্ষার্থী আছে বলে তথ্য এসেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ৮টি হলের ২৪ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, যারা আক্রান্ত হয়েছে আমরা তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। কারণ হলে আলাদা করে থাকার মতো কোন ব্যবস্থা নেই।

এদিকে, করোনার প্রকোপ বাড়ায় গতকাল শনিবার থেকে অনলাইনে ক্লাস চালানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। গত ১২ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা