লুমিনারির শতাধিক শিশু পেলো শীতের উপহার
শিক্ষা

লুমিনারির শতাধিক শিশু পেলো শীতের উপহার

নিজস্ব প্রতিনিধি, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন 'লুমিনারি'। সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা প্রদানপূর্বক মানসিক বিকাশ সাধন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা প্রদানের উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে। বিগত বছরের ন্যায় এবারও নিজস্ব উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার প্রদান করেছে সংগঠনটি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১১২ শিশুর মাঝে এ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনারির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক শামীম তাজ বলেন, 'আমরা সবসময়ই আমাদের প্লেমেটদেরকে বিভিন্ন উপহার প্রদান করার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা নিজেদের সাধ্য অনুযায়ী তাদের জন্য কিছু শীতের উপহারের আয়োজন করি। লুমিনারির শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্যে।'

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা