শিক্ষা

দিনে দুই ক্লাস নেয়ার চিন্তা

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ কমতে থাকায় বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস হবে সশরীরে। প্রথমদিন থেকেই দুটি করে ক্লাস নেয়ার কথা ভাবছে শিক্ষা প্রশাসন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র বলছে, সরকারের ঘোষণা মতো শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। খোলার প্রথমদিন থেকে আপাতত দিনে দুটি ক্লাস নেওয়ার কথা ভাবা হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার দিকটি অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। তবে এই চিন্তা চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠিছুটা এদিক-সেদিক হতে পারে। দিনে দুটি ক্লাস নেয়ার পরিকল্পনা অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের জানানো হবে।

করোনা মহামারির কারণে দেড় বছর ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে চলতি মাসের ১২ তারিখ প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস হবে।

সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম দিকে চলতি ও আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেয়া হবে। এর বাইরে প্রথম থেকে চতুর্থ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সপ্তাহে একদিন করে ক্লাস। শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণি এবং প্রাক-প্রাথমিকের ক্লাস আপাতত হবে না।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, দেশে চলমান বন্যায় বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। ওই প্রতিষ্ঠানগুলো ব্যবহারের উপযক্ত নয়। তাই সেগুলোতে ক্লাস আপাতত হচ্ছে না। তবে আংশিক ব্যবহার করার মতো প্রতিষ্ঠারগুলোতে ক্লাস শুরু হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা