শিক্ষা

অনলাইন আলোকচিত্র প্রদর্শনী শুরু সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক: ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে ক্রেয়নম্যাগের উদ্যোগে আগামী ১ থেকে ১৪ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে দুই সপ্তাহব্যাপী অনলাইন আলোকচিত্র প্রদর্শনী ‘নিউ নরমাল থ্রু মাই আইজ’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানী ঢাকার ইএমকে সেন্টারে এই অনলাইন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ অগাস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

এই আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

এছাড়া আয়োজনের অংশ হিসেবে আগামী ১৯ ও ২০ আগস্ট শিক্ষার্থীদের জন্য থাকছে অনলাইন মাস্টার ক্লাস ও ওয়েবিনার। মাস্টার ক্লাসের প্রশিক্ষক হিসাবে থাকবেন দেশবরেণ্য আলোকচিত্রী সাইফুল হক অমি এবং কে এম আসাদ। পাশাপাশি ২০ আগস্ট শুক্রবার বিকেল ৫টা থেকে আয়োজিত ওয়েবিনারে মডারেটর হিসাবে থাকবেন আলোকচিত্রী জান্নাত জুঁই, অন্যান্য আলোচক আলোকচিত্রীদের মাঝে থাকবেন হাবিবা নওরোজ, মিশুক আশরাফুল আওয়াল এবং মাহমুদ হোসেন অপু।

সারাদেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব এই আয়োজনে অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হলো শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স এ্যাসোসিয়েশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট এ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, আর্মি আইবিএ ফিল্ম এ্যণ্ড ফটোগ্রাফি সোসাইটি, গণবিশ্ববিদ্যালয় ফটো লাইব্রেরী, ইনস্টিটিউট অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ফটোগ্রাফি ক্লাব, আহছানউল্লা ইউনিভার্সিটি অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব, শাটারবাগস ইউল্যাব।

ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, সময় টা আসলে বদলে গেছে। এখন আমাদের নিত্যসঙ্গী মাস্ক আর পকেট স্যানিটাইজার। সেই সাথে বদলে গেছে আমাদের জীবনযাত্রা। কিন্তু এর মাঝেও বেঁচে থাকতে হচ্ছে। তাই নতুন স্বাভাবিক জীবনযাত্রার গল্পকে ছবিতে ফুটিয়ে তুলতেই এই আয়োজন।

সহযোগী প্রতিষ্ঠান ইউল্যাবের শিক্ষক মোজাম্মেল হক বলেন, আলোকচিত্রের কাজ সময়কে ধরে রাখা। এই ছেলে মেয়েগুলো বদলে যাওয়া সময়কে ধারণ করবে তাদের ছবিতে। একদিন যখন আমরা এই সময়কে ভুলে যাবো, এই ছবি গুলোই হবে আমাদের করোনাকালীন স্মৃতি।

১৮৩৯ সাল থেকে বিশ্বব্যাপী ১৯ আগস্ট আলোকচিত্র দিবস পালিত হয়ে আসছে। ফটোগ্রাফির অগ্রযাত্রায় যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বিশ্বের ১৭০ টির ও বেশি দেশে এই দিবসটি উদযাপিত হয়। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে ক্রেয়নম্যাগের এটাই প্রথম উদ্যোগ। এই আয়োজনের পি আর সহযোগী হিসেবে থাকছে ব্যাকপেইজ পিআর এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সহযোগী হিসেবে থাকছে ইএমকে সেন্টার।

ক্রেয়নম্যাগ একটি সোস্যাল স্টোরিটেলিং প্ল্যাটফর্ম। ব্যাকপেইজ পিআর এর সহপ্রতিষ্ঠন হিসাবে ২০২০ সালে ক্রেয়নম্যাগের যাত্রা শুরু হয়। সমাজের চলমান রীতি রেওয়াজ,অসমতা, এবং একপাক্ষিক দৃষ্টি ভঙ্গির বিরুদ্ধে ক্রেয়নম্যাগ কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

১১ জেলায় ৬০ কিমি বেগে বজ্রঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ...

কোস্ট গার্ড স্টেশনে হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় অবস্থিত কোস্ট গার্ডের একটি ভাসমান স্...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর স...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা