শিক্ষা

করোনায় তিতুমীর কলেজ শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়। রোববার সকালে সাইফুল হকের সহকর্মী শিক্ষক রাজিব আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, গত ৮ ডিসেম্বর করোনা সংক্রমণ ধরা পড়ে সাইফুল হকের। অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, সাইফুল হকের মরদেহ সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আধাঘণ্টার জন্য রাখা হয়। সেখানে কলেজের শিক্ষক ও তার সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর নিয়ে যাওয়া হয়। আজ বিকেলেই জেলা সদরে পারিবারিক কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ত্রয়োদশ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেন অধ্যাপক সাইফুল হক। তিতুমীরে আসার আগে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তিনি। এর আগে তিতুমীর কলেজের ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ছিলেন সাইফুল হক।

অধ্যাপক সাইফুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. আবেদা সুলতানাসহ শিক্ষক পরিষদ ও ব্যবস্থাপনা বিভাগ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

গুইমারা উপজেলায় প্রথম ধাপে খাল খনন সম্পন্ন

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় খাগড়াছড়...

সুন্দরগঞ্জে ৫ শতাধিক বসতভিটা নদীগর্ভে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক স...

শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা

নোয়াখালীর হাতিয়াতে শ্রেণি কক্ষে এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগে...

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন বিতর্ক

রাজধানী ঢাকার সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক পুরোপুরি সরিয়ে দেওয়া শুধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা