রাজনীতি

তিতুমীর কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব এর নিঃশর্ত মুক্তির দাবীতে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্র দলের ৪ নেতা কর্মী আহত হয়েছেন। বুধবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বুধবার সন্ধ্যার দিকে তিতুমীর কলেজের মূল ফটকের দিকে ছাত্রদলের কয়েক জন নেতা কর্মী পোস্টার লাগানোর সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করলে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

আহতরা হচ্ছেন, তিতুমীর কলেজ ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক এম সেলিম রেজা কলেজ ছাত্রদল এর সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও সোহেল আলম সাগর। আহতদের মধ্যে সোহেল আলম সাগর এর অবস্থা গুরুতর।

আহত তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম সেলিম রেজা বলেন, সন্ধ্যার দিকে কলেজ ছাত্রদলের সাত-আটজন নেতাকর্মী নিয়ে কলেজ গেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব এর নিঃশর্ত মুক্তির দাবীতে পোস্টার লাগানোর সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর লাটি হকস্টিক দিয়ে হামলা চালায়। এতে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের ৪ নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তিতুমীর কলেজ ছাত্রলীগের এক নেতা বলেন, ছাত্রদল ৫/৬ জন নেতাকর্মী পোস্টার লাগাচ্ছেন। এসময় তারা ছাত্রলীগের কর্মীদের কলেজের সামনে দেখে হামলা চালায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা