ছবি : সংগৃহিত
অপরাধ

মাটিরাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ এক যুবককে আটক ক‌রেছে পুলিশ।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (২৪ আগস্ট) গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সকাল সা‌ড়ে ৯টার দি‌কে এএসআই কামরুল আ‌রে‌ফিন চৌধুরীর নেতৃ‌ত্বে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল মা‌টিরাঙ্গা শা‌ন্তি প‌রিবহন কাউন্টারের পাশে সাকিব টেলিকম দোকানের সামনে থেকে নুরুল আমিন (২৪) এর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ কে‌জি গাঁজাসহ এ যুবককে আটক করে। তার সা‌থে থাকা ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূ‌ত্রে জানা যায়, আটককৃত নুরুল আ‌মিন খাগড়াছ‌ড়ির ভুয়াছ‌ড়ি এলাকার গোলাম হো‌সে‌নের ছে‌লে প‌রিচয় দি‌লেও জন্ম নিবন্ধন অনুযায়ী তার গ্রা‌মের বা‌ড়ি কু‌ড়িগ্রাম জেলার রোমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ধনাচর এলাকার বাসিন্দা গোলাম আলীর ছে‌লে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. জাকা‌রিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, আটককৃত ব্যক্তি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

আসামিকে বিধি মোতাবেক যথা সময়ে আদালতে সোর্পদ করা হবে। যেকোন অপরাধ দমনে অত্র থানার প্রতিটি পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা