ছবি: সংগৃহীত
অপরাধ

২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রেজিস্ট্রেশন ছাড়া ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) একটি টিম গাজীপুরের টঙ্গীতে অভিযান চালায়। এসময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়া হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছেন। তারা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মেয়াদোত্তীর্ণ মেডিসিন ব্যবহার করছেন।

সাধারণ রোগীদের হাসপাতালে ভর্তি এবং আইসিইউতে রেখে প্রচুর টাকার বিল বানিয়ে রোগীদের সর্বস্বান্ত করেন বলেও তথ্য মিলছে। তাছাড়া তারা কতিপয় অসাধু দালাল ও প্রতারক চক্রের সদস্যদের মাধ্যমে রোগীদের তাদের হাসপাতালে রোগী ভর্তি করিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ এর একটি দল টঙ্গী পূর্ব থানার নিউ লাইফ হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার ও মা মেডিকেল সেন্টারে অভিযান চালায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা