অপরাধ

ধর্ষণচেষ্টার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ): দরিদ্র এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের শিবালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। মনোরঞ্জন শীল নকুল উপজেলার শিবালয় নতুন পাড়ার মৃত মঙ্গল শীলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় নকুলের এক হাত ভেঙে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে কয়েকদিন আগেই তিনি বাড়ি ফিরেছেন। প্রতিদিন ৩০০ টাকার বিনিময়ে প্রতিবেশী এক দরিদ্র কলেজছাত্রী তার হাত মালিশ করে দিতেন। এর মধ্যে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাত মেসেজ করে দিতে গেলে নকুল ওই কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কলেজছাত্রীর চিৎকারে বাড়িতে থাকা নকুলের স্ত্রী এগিয়ে আসলে রক্ষা পান তিনি।

ভুক্তভোগীর মা বলেন, নকুল আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে চুপ থাকতে বলেছেন। এছাড়া কাউকে কিছু বললে বা পুলিশকে জানালে সমস্যা হবে বলেও নানা ধরণের হুমকি-ধমকি দেয়। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ধর্ষণ চেষ্টার সত্যতা মিলেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরর প্রেক্ষিতে আসামি নকুল শীলকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা