অপরাধ

বিধিনিষেধে ঢাকায় গ্রেপ্তার ৭৫৬৯

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ১৯ দিনে বিধিনিষেধ লঙ্ঘন করায় ৭ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ২ হাজার ৮৪৩ জনকে ৩১ লাখ ১১ হাজার ৯৩৫ টাকা লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্র এসব তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১২টায় শেষ হচ্ছে এই কঠোর বিধিনিষেধ।

সূত্রটি জানায়, করোনা সংক্রমণ রোধে ঈদুল আজহার পর গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে বাংলাদেশে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতেও কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে র‌্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে ভূমিকা পালন করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত, থানা, গোয়েন্দা এবং ট্রাফিক বিভাগ।

এদিকে ৩ আগস্ট চলমান বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করে সরকার। এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আরোপিত আগের বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন দুটি শর্তে ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।

বিধিনিষেধ চলাকালে অনেকেই বিনাকারণে বেরিয়েছেন ঘর থেকে। জরুরি সেবার নামে চলতে দেখা যায়, নানা যানবাহন। শুধু তাই নয়, মাস্ক ছাড়াই জরুরি সেবা কিংবা কাজের নামে বেরিয়ে গুনতে হয় জরিমানা।

ডিএমপি সূত্রে জানা গেছে, বিধিনিষেধ চলার সময় ৮ হাজার ৩৫০টি গাড়িকে ১ কোটি ৯৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করে ডিএমপি ট্রাফিক বিভাগ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা