অপরাধ

রাজধানীতে কষ্টিপাথরসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানী শাহআলী থানা এলাকা থেকে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আটক দু’জন হলেন, মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)।

এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর শাহআলী থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের লক্ষী নারায়ণ/মহাদেব মূর্তি, ৪টি মোবাইল এবং নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, আসামিরা কষ্টি পাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাইরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলো।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা