অপরাধ

ধর্ষণের অভিযোগে পুলিশের এসআই গ্রেফতার

বিয়ের প্রলভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে মিরপুর থানা পুলিশের এক উপ-পরিদর্শক-এসআইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে আগারগাঁওয়ের তালতলা থেকে রাকিব হোসেন নামে ওই এসআইকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ। তিনি মিরপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, এসআই রাকিব হোসেন আগারগাঁওয়ের তালতলার এক নারীকে বিয়ে করার কথা বলে তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই নারী বিয়ের তাগাদা দিলে নানা অজুহাতে দেখায় রাকিব। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে রাকিব হোসেনকে আটক করা হয়।

অভিযোগকারী নারী জানান, গতকাল বৃহস্পতিবার রাতেও তালতলার একটি বাসায় তাকে ধর্ষণ করেন রাকিব। সেদিনও বিয়ে করার কথা বলেন তিনি। তবে রাকিব বিয়ে করতে অস্বীকৃতি জানানলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। ‘৯৯৯’ এর ফোন পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ওই বাসায় গিয়ে তাকে উদ্ধার করে এবং এসআই রাকিবকে আটক করে।

বৃহস্পতিবার রাতেই শেরেবাংলা নগর থানায় এসআই রাকিব হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে ওই নারী।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম মুন্সি। তিনি জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে এসআই রাকিব হোসেনকে আটক করা হয়েছে। অভিযোগকারী নারীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা