সংগৃহীত ছবি
অপরাধ

ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলায় কাভার্ডভ্যানে বহন করার সময় ৬৫ হাজার পিছ ইয়াবাসহ হেলপার মো. তৈয়বুর রহমান ইমনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজ ছাত্রের

শুক্রবার (৩ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. করিম (৪৮) পালিয়ে যায়। ইয়াবা বহনে ব্যবহৃত ‘চট্ট মেট্রো-ট-১১-৭৯০০’ নম্বরের গাড়িটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

আসামিরা হলেন, ইমন কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের হামজার ডেইল গ্রামের মো. হোসেন ওরফে মাশু ড্রাইভারের ছেলে এবং পলাতক কাভার্ডভ্যানের চালক করিম কক্সবাজার সদর থানাধীন ঝিলংকা ইউনিয়নের পাওয়ার হাউজ গ্রামের মো. নবী ওরফে কানা মন্নার ছেলে।

আরও পড়ুন: রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পলোগ্রাউন্ড এলাকায় একটি কাভার্ডভ্যান আটকিয়ে ৬৫ হাজার ইয়াবা উদ্ধার করে হেলপারকে আটক করা হয়। এ সময় চালক কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে পলাতক কাভার্ডভ্যান চালককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা