তে বালু বোঝাই মাহিন্দ্র ট্রলীর ধাক্কায় মোটরসাইকেল চালক কোর্টের এক মুহুরী ঘটনাস্থল হয়েছে।
সারাদেশ

মাহিন্দ্রের ধাক্কায় নিহত ১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে বালু বোঝাই মাহিন্দ্র ট্রলীর ধাক্কায় মোটরসাইকেল চালক কোর্টের এক মুহুরী ঘটনাস্থলে নিহত হয়েছে।

আরও পড়ুন: ট্রাক চাপায় শ্রমিক নিহত

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কালকিনি-ভুরঘাটা সড়কের কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহত নেছার হাওলাদার (৩৫) কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদি গ্রামের আঃকাদের হাওলাদারের ছেলে। তিনি পেশার কোর্টের একজন মুহুরী ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর কোর্টে যাওয়ার পথে উপজেলার কাঠেরপোল এলাকায় একটি দ্রুতগতির বালুবাহী মাহিন্দ্র ট্রলী পিছন দিক থেকে নেছারের মোটরসাইকেলে ধাক্কায় দেয়। পরে তিনি সড়কে ছিটকে পরলে তার মাথার উপর দিয়ে ট্রলীর চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক নেছারের।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক মাহিন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাদের উপর হামলা চালায়। এতে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এই ঘটনায় প্রায় দুই ঘন্টা কালকিনি - ভুরঘাটা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, যাতে আর একটি প্রাণ এভাবে দুর্ঘটনায় হারাতে না হয় সে জন্য অবৈধভাবে চলা এসব মাহিন্দ্র ট্রলী বন্ধ করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা