সংগৃহীত ছবি
সারাদেশ

প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : নেত্রকোণায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময়ে আহত হয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন : পরিত্যক্ত ভবনে মাদকসেবী-ব্যবসায়ীদের আড্ডা

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতরা অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

আরও পড়ুন : অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার নেত্রকোণার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোণা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পথে ঝাউসী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় অটোরিকশার সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

এ ঘটনায় প্রাইভেট কার ও অটোরিকশার মোট ৭ জন আহত হয়েছেন। ঘটনার পর পরই স্থানীয়ারা তাদের উদ্ধার করে নেত্রেকাণা সদর হাসপাতালে নিয়ে যান। পরে গুরতর আহত আহত জনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। আহত অন্য পাঁচজন নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলার রায়! ৬ আসামির যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটো...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

অক্ষয়ের সঙ্গে জুটিতে আসছেন টলিউড কুইন রুক্মিণী!

বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলি...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা